বারাসতের জেলা শাসকের দপ্তরের সামনে ধুন্ধুমার, গ্রেপ্তার কয়েক জন বিক্ষোভকারী
দি নিউজ লায়নঃ জাল ভ্যাকসিন কান্ড সহ পেট্রোপন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বারাসত শহর কংগ্রেস নেতৃত্বের ডেপুটেশন ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার ঘটল বারাসতের জেলা শাসকের দপ্তরের সামনে।পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার সময় কংগ্রেসের ছাত্র, যুবদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে বারাসত থানার । পুলিশ বিক্ষোভকারীদের কয়েক জনকে গ্রেপ্তার করেছে।
সম্প্রতি জাল ভ্যাকসিন কান্ডে যুক্ত দেবাঞ্জন দেব সহ অন্যান্যদের শাস্তির দাবি সহ জ্বালানী পন্যের অত্যধিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচী নিয়েছিলেন কংগ্রেসের ছাত্র,যুবরা।কংগ্রেসের ডেপুটেশন ঘিরে যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।জেলা শাসকের দপ্তরের সামনে দ্বিস্তরিয় ব্যারিকেড দিয়ে রেখেছিল বারাসত থানার পুলিশ।কিন্তু কংগ্রেসের কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।অভিযোগ পুলিশের বাধা অস্বীকার করায় পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয় কংগ্রেসের কর্মীদের।এরফলে জেলা শাসকের দপ্তরের সামনে চরম বিশৃঙ্খলার সৃস্টি হয়। অভিযোগ এরপরেই কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।বিক্ষোভকারিদের কয়েক জনকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ।
কংগ্রেস কর্মীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বারাসত থানার পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে।কয়েক জন আহত হয়েছেন।

Post a Comment