গ্রেফতার ভুয়ো সরকারি অফিসার - The News Lion

গ্রেফতার ভুয়ো সরকারি অফিসার

 


দি নিউজ লায়ন;  গ্রেফতার এক ভুয়ো সরকারি অফিসার। বাজেয়াপ্ত  সিবিআইয়ের স্টিকার লাগানো নীল বাতির একটি গাড়ি। পুলিশের অভিযোগ, তিনি নিজেকে রাজ্য সরকারের আইনজীবী বলে পরিচয় দিতেন। সরকারি অফিসারের পরিচয় দিয়ে একাধিক জমি ও বাড়িও আত্মসাৎ করেছেন।  জানা গিয়েছে, ধৃতের নাম সনাতন রায় চৌধুরী। পেশায় আইনজীবী। তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে অনেক তথ্য মিলেছে। আজ ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে। 


  সূত্রের খবর, সোমবার গড়িয়াহাট এলাকায় ১০ কোটির একটি সম্পত্তি দখল করতে এসেছিলেন ওই ব্যক্তি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর উত্তর কলকাতা থেকে অভিযুক্তকে আটক করা হয়। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এদিন পুলিশের জেরায় তিনি নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বলে দাবি করেন। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে মামলা লড়েন বলেও জানান। রাজ্যের হয়ে তিনি সিবিআইয়ের বিভিন্ন মামলা লড়েছেন বলে দাবি করেন। এই প্রতারক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.