আজ রাহুল-দিশার বিয়ে
দি নিউজ লায়নঃ ১৬ জুলাই, অর্থাৎ আজ বিগ বসের ১৪তম মৌসুমের রানারআপ ও সংগীতশিল্পী রাহুল বৈদ্য সম্প্রতি ঘোষণা দেন, দীর্ঘদিনের প্রেমিকা দিশা পারমারকে বিয়ে করবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই সম্পর্ককে পরবর্তী ধাপে নিচ্ছেন এ যুগল। বুধবার দিশুল, মানে দিশা-রাহুল তাঁদের মেহেদি অনুষ্ঠানের দৃশ্য দেখান ভক্তদের, যা এরই মধ্যে নেটমাধ্যমে ভাইরাল।
আর কাল হলো তাঁদের হলুদ অনুষ্ঠান। তাঁদের সেই অন্তরঙ্গ অনুষ্ঠানের দৃশ্য এখন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিবাহপূর্ব মহূর্তগুলো স্মরণীয় করে রাখতে এ যুগল উল্লসিত, পুলকিত। রাহুলের পরিবারও যেন সেই আনন্দে মেতেছে। তাঁর গায়ে ছিটিয়ে দিচ্ছে হাজারও গোলাপের পাপড়ি। হলুদ অনুষ্ঠানের ছবিতে দিশাকে দেখা যাচ্ছে হলুদ পোশাকে।
বন্ধুদের সঙ্গে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। তাঁর মুখভরা হলুদ। রয়েছে গোলাপের চিহ্নও।মহামারির কারণে বিয়ের আয়োজন হচ্ছে অনাড়ম্বর আর সেখানে উপস্থিত রয়েছেন পরিবারের সদস্য এবং নির্বাচিত কিছু বন্ধু। বিগ বসের ১৪তম মৌসুমে জাতীয় টেলিভিশন চ্যানেলে সবার সামনে দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। সেই প্রস্তাব পূর্ণ হচ্ছে আজ।

Post a Comment