আজ আপনার জন্য কি অপেক্ষা করছে, জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়ন;
মেষ
উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যেকোনো কাজ তাদের পরামর্শ অনুযায়ী করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃষ
চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পুরোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
মিথুন
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অসুস্থদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। অপরের প্রতি সদাচরণ করুন। ঝুঁকি আছে এমন কাজ করা থেকে বিরত থাকুন।
কর্কট
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
সিংহ
সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আপনজনের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কন্যা
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা নিন।
তুলা
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে। মন ভালো থাকবে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।
বৃশ্চিক
পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। উত্তেজনা পরিহার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন।
ধনু
অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
মকর
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।
কুম্ভ
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যদের সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
মীন
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।

Post a Comment