পাহাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেপালী কবি ভানুভক্ত আচার্যর 207 তম জন্ম জয়ন্তী - The News Lion

পাহাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেপালী কবি ভানুভক্ত আচার্যর 207 তম জন্ম জয়ন্তী

 


দি নিউজ লায়নঃ   পাহাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেপালী কবি ভানুভক্ত আচার্যর 207 তম জন্ম জয়ন্তী। রাজ্য সরকার এবং জিটিএ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। করোনা বিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শকের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা সহ পাহাড়ের বহু বিশিষ্টজন এবং প্রশাসনিক আধিকারিকেরা।


 প্রত্যেকেই কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিকে এদিনের অনুষ্ঠান ঘিরে তরজায় জড়িয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার দুই শিবির। বিনয় শিবিরের দাবি রাজ্য সরকার তাদের প্রতিনিধিকে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল তাই স্পষ্ট বোঝা যাচ্ছে পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার তাদের যথেষ্ট অগ্রাধিকার দিচ্ছে, যদিও এই দাবি উড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের পাল্টা বক্তব্য বিশিষ্ট কবির জন্ম জয়ন্তী নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিনয় তামাং শিবির। রাজ্য সরকার পাহাড় যে উন্নয়ন করছেন তার শরিক সকলেই এটা নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। সংকীর্ণ রাজনীতি করলে পাহাড়ের মানুষ তার জবাব দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.