শালবনিতে ভিসাকা কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে শুরু হলো শালবনী ব্লক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ - ভিসাকা কাপ ফুটবল টুর্নামেন্ট । নকআউট পর্যায়ের এই প্রতিযোগিতায় শালবনি ব্লকের ৩২ টি দল অংশগ্রহণ করছে । খেলা চলবে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত । সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হবে শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। রবিবার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করলো শালবনি ব্লকের তিলাখুলা ক্লাসিক ক্লাব এবং বোরর্জু এ বি স্কয়ার আর খেরওয়াল গাঁওতা।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাঠে হাতেগোনা কেবল মাত্র কয়েকজন দর্শকের উপস্থিতিতে রবিবার ওই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় । খেলার মাঠে উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার এবং মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই জমায়েত করা হবে না বলে খেলার আয়োজন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন করোনা পরিস্থিতির জন্য খেলাধুলা বন্ধ রয়েছে। তাই ওই ফুটবল প্রতিযোগিতা কে কেন্দ্র করে খেলোয়াড় দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।তাই উদ্বোধনী অনুষ্ঠানে হাতেগোনা কয়েকজন দর্শক মাঠে সামিল হয়েছিলেন। ফুটবল খেলা শুরু হওয়ায় খেলার মাঠে উপস্থিত দর্শকদের চোখে মুখে ছিল খুশির হাওয়া।

Post a Comment