১৭ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার
দি নিউজ লায়নঃ গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ১৭ টি বিষাক্ত গোখরো সাপ উদ্ধার হলো। পরিবারসহ গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক। গত তিনদিন আগে বিষাক্ত চারটি গোখরো সাপ লক্ষ্য করে পরিবার তবুও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাত কাটিয়েছেন ঘরের মধ্যেই। ঘটনাটি ঘটে শান্তিপুর ব্লকের বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলেরমাঠ গ্রামে।
শুক্রবার সকালেই আবারো ওই বিষাক্ত গোখরো সাপ গুলিকে ঘরের মধ্যে দেখে ঘর ছাড়া হয় গোটা পরিবার ফোন করে শান্তিপুর থানায় এ ছাড়াও স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা কে ফোন করে তারা। এরপর শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা গ্রামের বেশ কিছু মানুষের সহযোগিতায় ওই গ্রামের গৃহস্থের গোটা ঘরের ভেতরে মাটি খুঁড়ে ফেলা হয়।
এরপর এক এক করে বেরোতে থাকে প্রায় ১৭ টি গোখরো সাপের বাচ্চা, স্বভাবতই এতগুলি গোখরো সাপের বাচ্চাকে দেখে গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়ায় পাশাপাশি সাপের একটি ডিমের থলিও উদ্ধার হয়। অবশেষে গ্রামের মানুষের সহযোগিতায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহার তৎপরতায় উদ্ধার হল ১৭ টি গোখরো সাপের বাচ্চা। যা শান্তিপুর বিধানসভা এলাকাসহ শহরে কোন এলাকাতেই এতগুলি একসাথে গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়নি।

Post a Comment