মরণব্যাধিতে আক্রান্ত হয়ে সবকিছু হারিয়ে, মানসিক অবসাদ গ্রস্থ ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরালেন তৃণমূল - The News Lion

মরণব্যাধিতে আক্রান্ত হয়ে সবকিছু হারিয়ে, মানসিক অবসাদ গ্রস্থ ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরালেন তৃণমূল



দি নিউজ লায়নঃ  জেলার কৃষ্ণনগর উত্তর এর অন্তর্গত আসাননগর পঞ্চায়েতের দুর্লভ পাড়ায় হিরূ মল্লিক নামের বছর তিরিশের এক যুবক।মরণব্যাধিতে আক্রান্ত হয়ে সবকিছু হারিয়ে, মানসিক অবসাদ গ্রস্থ হয়ে পড়ে! আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলো নিরুপায় হয়ে ।সেই যুবককে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবন জোয়ারে ফিরিয়ে নিয়ে আসলেন আসাননগর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার। 


গত প্রায় ছয় মাস ধরে হিরূ মল্লিক পায়ের ইনফেকশনের সমস্যায় ভুগছিলেন। এমন একটা সময় আসে যখন তার স্ত্রীও বাচ্চা তাকে ছেড়ে অন্যত্র চলে যায়।তার পায়ের আঙ্গুল পচে-গলে খসে পড়ছিল, ও অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেয় সে।সেই সময় ভগবানের মতো পাশে এসে দাঁড়ান আসাননগর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার। কলকাতা আরজিকর হসপিটালে তাঁকে ভর্তি করিয়ে সম্পূর্ন বিনামূল্যে তার পায়ের অপারেশন করিয়ে বিনা খরচায় বাড়ি অব্দি পৌঁছে দিয়ে এখন পর্যন্ত সমস্ত ওষুধের খরচা খরচা বহন করে চলেছেন বিশিষ্ট সেই সমাজসেবী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.