কোচবিহার জেলাজুড়ে ভাজপায় ধস - The News Lion

কোচবিহার জেলাজুড়ে ভাজপায় ধস

 


দি নিউজ লায়নঃ  কোচবিহার জেলাজুড়ে ভাজপায় ধস। কোচবিহার সদর মহকুমার পাশাপাশি প্রত্যেক বিধানসভা এলাকা, ব্লক গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর কর্মী- সমর্থক বিজেপি ছেড়ে যোগদান করছেন তৃণমূলে। এই বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি তা পুরোটাই প্রতিশ্রুতি হয়ে থেকে গেছে বলে দাবি যোগদানকারী বিজেপি কর্মীদের। জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, কোচবিহার জেলা জুড়ে বিগত 72 ঘণ্টায় আড়াই হাজার পরিবার বিজেপির মোহ মায়া ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। 


এদের মধ্যে উল্লেখযোগ্য যোগদান মেখলিগঞ্জ এবং শীতলকুচি এলাকায়। এছাড়াও কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা, এবং দিনহাটা তেও প্রচুর মানুষ তৃণমূলে যোগদান করছেন। বিধানসভা নির্বাচনের আগে মানুষকে যে ভাওতা দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে মানুষ সেই ভাওতা বুঝে গেছে। ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করার জন্য কোচবিহার জেলায় লক্ষ্যের উপর আবেদন জমা পড়েছে। যারা প্রকৃত অর্থে দলের প্রতি স্বচ্ছ ভাবমূর্তি কে থাকবে তাদের বিবেচনার ভিত্তিতে যোগদান করানো হবে আগামী দিনে। বিধানসভা ভিত্তিক এই দায়িত্ব বিধানসভা নেতৃত্বদের দেওয়া হয়েছে। 


পাশাপাশি পুরো যোগদান বিষয়টি জেলার বর্ষিয়ান শীর্ষ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন স্বয়ং নিরীক্ষণ করছেন। দিনহাটা বিধানসভার ক্ষেত্রে যেহেতু পুনর্নির্বাচন রয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এবং বিজেপির সাধারণ যথেষ্ট সহযোগিতা করবে তৃণমূল শিবিরে। দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ বলেন, মানুষের ধারণাকে ধর্মের নামে এবং সন্ত্রাসের নামে বিভ্রান্ত করা হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে। নির্বাচনের পরে বিধায়ক নিজেই তারপর থেকে ইস্তফা দেওয়াতে সাধারণ মানুষের বোঝার জায়গাটা আরো পরিস্কার হয়ে গেল। 


যারা সেই সময় বিজেপিকে সমর্থন করেছিলেন তাদের বেশির ভাগ তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলেছেন। শীর্ষস্থানীয় বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব কে আমরা দলে নিতে ইচ্ছুক নই। যদিও বা তারা যথেষ্ট চেষ্টা করছে তৃণমূলে আসার। অপরদিকে রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী প্রাথমিক মেখলীগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী বলেন, আমাদের এখানে যারা বিজেপিতে ছিলেন বা যারা বিজেপির হয়ে কাজ করেছেন তারা মন থেকে কাজ করেননি। তাদের ভয় দেখিয়ে ব্যবহার করা হয়েছিল শুধু। তারা দলে ফিরে আসছে। উন্নয়ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তাদের সঙ্গে সব সময় থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.