হাওড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু - The News Lion

হাওড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়নঃ  হাওড়ায় এক  যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। তিনি পেশায় এসি মেকানিক ছিলেন।থাকতেন রামরাজাতলা এলাকার এক কেবল টিভি অপারেটরের অফিসে। শনিবার সকালে জগাছা থানা এলাকার গোপাল লাল শেঠ রোডের ওই অফিস ঘরের মধ্যে তাঁর সঙ্গী দেখেন ওই যুবক মৃত অবস্থায় পড়ে আছেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশান্ত রায় (৩২)।  


পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ওই যুবক  এয়ারকন্ডিশন মেশিন সারানোর কাজ করতেন। সুশান্ত কর্মসূত্রে জগাছা থানা এলাকার রামরাজাতলায় গোপাল লাল শেঠ রোডে ভাড়া থাকতেন। গত ৬ মাস ধরে সেখানেই তিনি এক বন্ধুর সঙ্গে  থাকতেন। শুক্রবার বৃষ্টির কারণে তিনি অফিসে যাননি। রাতে তিনি এবং তার এক বন্ধু ওই বাড়িতেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে ডাকলে সুশান্ত কোনও সাড়া দেননি। বন্ধু দেখেন সুশান্ত মৃত অবস্থায় পড়ে আছেন। শনিবার সকালে সুশান্ত'র বন্ধু জয় তার দাদাকে খবর দেয়। মৃতের দাদা সুকান্তও একই অফিসে কাজ করেন। 


তিনি বেলেপোল এলাকায় ভাড়া থাকেন। সেখান থেকে তিনি খবর পেয়ে চলে আসেন। খবর দেওয়া হয়  পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে  এসে পৌঁছোয় জগাছা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, রামরাজাতলা বাসনালয়ের পাশের গলির মধ্যেই ওই কেবল অপারেটরের অফিস। সেখানেই গ্রাউন্ড ফ্লোরে সুশান্ত এক বন্ধুর সঙ্গে রাতে শুতেন। তবে সুশান্ত কি কারণে মারা গেলেন তা জানার জন্য দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.