পেট্রোলের মূল্য বৃদ্ধিতে বেচারাম মান্নার অভিনব প্রতিবাদ
দি নিউজ লায়ন; পেট্রোলের দাম সেঞ্চুরি হোয়াতে পথে নামলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। পেট্রোলের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। এই প্রতিবাদ জানাতেই বাজেট অধিবেশনে যোগ দিতে বিধানসভায় পাড়ি দেবেন সাইকেলে চেপে। সিঙ্গুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা সড়কপথে ৩০ কিলোমিটার।
সাইকেল নিয়ে বিধানসভা উদ্যেশে তিনি বাড়ি থেকে রওনা দিয়েছেন আটটা নাগাদ। পৌঁছবেন ১২টা নাগাদ। সাইকেলে প্ল্যাকার্ড বাঁধা। মোদীবাবু, পেট্রোল বেকাবু। হ্যান্ডেলে, পিছনের কেরিয়ারে প্ল্যাকার্ড বেঁধে শুভ্র বসনে তিনি সাইকেল চালকরে ভূমিকায় বিধানসভা রওনা দিয়েছেন। বিধানসভা পর্যন্ত পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সাইকেল মিছিল।

Post a Comment