মেদিনীপুরের কনটেইনমেন্ট জোনকগুলি ঘুরে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার - The News Lion

মেদিনীপুরের কনটেইনমেন্ট জোনকগুলি ঘুরে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

 


দি নিউজ লায়ন; করোনা সংক্রমণ বাড়তে থাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মেদিনীপুর পুরসভার ১, ২ , ৪ ও ১৯ নম্বর ওয়ার্ড গুলিকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কনটেইনমেন্ট জোন  হিসাবে করা হয়েছে। বাঁশের বেড়া দিয়ে ওই ওয়ার্ড গুলিকে ঘিরে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কোমল  ও পুলিশ সুপার দীনেশ কুমার মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন। মানুষের কি সমস্যা তা কথা বলে  খোঁজ খবর নেন । সেই সঙ্গে ওই এলাকায় থাকা করোনা আক্রান্ত দের  বাড়িতে স্টিকার সেঁটে দেওয়া হয়েছে । সেই সব পরিবারের সদস্যদের যা যা লাগবে তা পুলিশকে জানাতে বলা হয়েছে। 


 এছাড়াও মেদিনীপুর পৌরসভার বাকি আরো তিনটি ওয়ার্ডে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানেন জেলাশাসক ও পুলিশ সুপার। জেলা শাসক ওই এলাকার বাসিন্দাদের জরুরী কাজ ছাড়া বাইরে বেরোতে নিষেধ করেন এবং করোনা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান ।সেই সঙ্গে জেলা প্রশাসন  তাদের পাশে রয়েছে বলে করোনা আক্রান্ত পরিবারগুলির কে তিনি আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.