এবার তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন শতাব্দী রায়
দি নিউজ লায়ন; ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। ডিজেলও 100 ছুঁই ছুঁই। মোদি আমলে নোট বন্দির সময় থেকে করোনাকাল- যেখানে সাধারণ মানুষের আয় কমেছে কার্যত রুটি রুজির জোগাড় করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেখানে প্রতিদিন বাড়ছে পেট্রোপণ্যের দাম। ক্রমশ দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের, অথচ সব দেখেও মুখে কুলুপ মোদি সরকারের। কিভাবে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ হবে কিভাবেই বা পেট্রোল ডিজেলের ওপর অতিরিক্ত চাপ ও করের বোঝা কিছুটা লাঘব করে মধ্যবিত্তকে স্বস্তি দেবে তার কোন দিশা নেই কেন্দ্রীয় সরকারের কাছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী করা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কে তবুও কেন্দ্র জেগে ঘুমচ্ছে। এরই প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। মঙ্গলবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রের মোদি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল। শামিল হলেন সাধারণ মানুষ। শনিবার বীরভূমের সাঁইথিয়া থানার মসড্ডা তে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়।
শতাব্দী বলেন যে হারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের জীবন এবং জীবিকা কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে কিন্তু তারপরও কেন্দ্রের ঘুম ভাঙছে না অবিশ্বাস্য জায়গায় পৌঁছে গিয়েছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস, কেরোসিনের দাম। মোদি হে তো মুমকিন হে! বীরভূমের পাশাপাশি এদিন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা তৃণমূল বিক্ষোভ কর্মসূচি পালন করে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে।

Post a Comment