দেশে এমন একটি রেল স্টেশন যার নিজস্ব কোনো নাম নেই
দি নিউজ লায়নঃ ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন ১ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করে। ভারতীয় রেলে মোট ১৮টি জোন ও ৭৩২১ টি রেল স্টেশন আছে। প্রতিটি স্টেশনেই নিজস্ব নাম ও কোড নম্বর থাকে। কিন্তু ভারতের মতো দেশে এমন একটি রেল স্টেশন আছে যার নিজস্ব কোনো নাম নেই।
স্টেশনটি পশ্চিমবঙ্গে অবস্থিত। বর্ধমান জংশন হলো হাওড়া - দিল্লি র মূল লাইনের একটি রেল স্টেশন। বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই স্টেশন যার নিজস্ব কোনো নাম নেই, নাম নেই বললে যদিও কিছু টা ভুল হবে, বাঁকুড়া - মসাগ্রাম রেল লাইন এর অন্তর্গত, রায়না ও রায়নাগর গ্রাম এর মধ্যে পড়ে এই স্টেশনটি। প্রথমে স্টেশনটির নাম রায়নাগর নামে পরিচিত ছিল তবে সেই নাম রায়না গ্রামের মানুষ এর পছন্দ ছিল না। কারণ স্টেশনটি রায়না গ্রামের জমি তে তৈরি হয়েছিল। সেই যুক্তিতে তাদের মতে স্টেশনটির নাম রায়না হওয়া উচিত ছিল।
স্টেশন এর নাম নিয়ে দুই গ্রামের মানুষ এর মধ্যে বিবাদ শুরু হল। এই সমস্যার সমাধান করতে ভারতীয় রেল বিভাগ থেকে এখানে তৈরি করা সমস্ত সাইন বোর্ড থেকে রায়নাগার নাম টি মুছে ফেলা হয়, তবে স্টেশন থেকে এখনও রায়নাগর গ্রাম এর নামেই টিকিট দেওয়া হয়। স্টেশন তার নিজস্ব কোনো নাম না থাকায় বাইরে থেকে আসা যাত্রীদের প্রবল অসুবিধায় পড়তে হয়।

Post a Comment