অনলাইনে পরীক্ষা দিতে গিয়ে বিপাকে ছাত্রছাত্রীরা
দি নিউজ লায়নঃ করোনা কালে অনলাইনে পরীক্ষা দিতে গিয়ে বিপাকে ছাত্রছাত্রীরা। প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পরিষেবার মান ভাল না থাকায়, গ্রামের ছাত্রছাত্রীরা শহরের বিভিন্ন স্থানে এমনকি রেলওয়ে স্টেশনে বসেও অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। এই চিত্র একাধিকবার উঠে এসেছে । কোচবিহার পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় এর তিন ছাত্রী শনিবার বি. এ. চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে এসে বিপাকে পড়ে যান। জানা যায় ওই তিন ছাত্রী শহরের একটি দোকানে বসে পরীক্ষা দিতেন,
কিন্তু এ দিন ঐ দোকানটি বন্ধ থাকায় কোথায় বসে পরীক্ষা দেবেন এই ভেবেই দিশেহারা হয়ে কান্নায় ভেঙে পড়েন। ছাত্রীদের এই অসহায় অবস্থা দেখে তাদের পাশে দাঁড়ান কোচবিহার সিলভার জুবলি রোডের বাসিন্দা আশিষ রায়। আশিষ বাবু অসহায় ছাত্রীদের তার বাড়িতে নিয়ে গিয়ে পরীক্ষার দেবার ব্যবস্থা করেন। আশিস বাবুর ভাগ্নে ইন্দ্রনীল সরকার জানান , রাজ আমলের ঐতিহ্য ও স্মৃতিবিজড়িত বাড়ি ছাড়াও আশিষ বাবু র ঠাকুমা ইন্দিরা রায় ছিলেন কোচবিহারের প্রথম মহিলা স্নাতক, আর সেই বাড়িতে বসে স্নাতক এর পরীক্ষা দিতে পেরে খুশি তিন পরীক্ষার্থী।

Post a Comment