শালবনির JSW কারখানার সামনে স্থায়ী কর্মচারীদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল কর্তৃপক্ষের যে কারখানা রয়েছে সেই কারখানা থেকে স্থায়ী ৮৫ জন শ্রমিকদের কোন কারণ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগে তুলে শনিবার সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। সমস্ত ছাঁটাই শ্রমিকদের পুনরায় কাজে বহাল করার দাবি নিয়ে শনিবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই কারখানার ছাঁটাই কর্মচারীরা। সংগঠনের নাম দেওয়া হয় কর্ম রক্ষা কমিটি।শ্রমিকদের অভিযোগ এই কোম্পানিতে স্থায়ী কর্মচারীদের মধ্যে ৮৫ জন কর্মরত ছিলেন।কিন্তু ওই ৮৫ জন শ্রমিক কে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
তারই মধ্যে ঝাড়খন্ড ও বিহার থেকে শ্রমিক দের নিয়ে এসে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। এবং স্থানীয় শ্রমিকদের কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে,যাতে এই স্থানীয় শ্রমিকরা কাজ পায় তারই দাবিতে আজ এই শ্রমিকদের বিক্ষোভ। কাজ থেকে বাদ দিয়ে দেওয়া ৮৫ জন শ্রমিক বিষয়টি লিখিতভাবে লেবার কমিশন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি এবং শ্রমিক সংগঠনগুলিকেও প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। তাদের দাবি বিনা কারণে বাদ দিয়ে দেওয়া তাদের ৮৫জন কে কাজে নেওয়া হোক। তা না হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। কাজ হারিয়ে ওই শ্রমিকরা অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানান । তবে কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Post a Comment