হাঁসখালিতে একই বিদ্যালয় 40 জন উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় বিক্ষোভ - The News Lion

হাঁসখালিতে একই বিদ্যালয় 40 জন উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ   একই স্কুলে ৪০ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য, রাস্তা অবরোধ করে ছাত্র-ছাত্রীদের দেখায় বিক্ষোভ। তাদের দাবি  ভালো নম্বর দিয়ে তাদের উত্তীর্ণ করাতে হবে। ঘটনাটি নদীয়ার হাঁস খালি দক্ষিন পাড়া রাধা সুন্দরী পাল চৌধুরী বিদ্যাপীঠ হাই স্কুলের। উল্লেখ্য এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল একদিন আগে প্রকাশিত হয়েছে। যেখানে ফেলের হার খুবই কম। তবুও একই স্কুল থেকে ৪০জন পরীক্ষার্থী ফেল করা নিয়ে ইতি মধ্যে প্রশ্ন উঠেছে। 


উল্লেখ্য নদীয়ার হাঁস খালিউচ্চ বিদ্যালয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১২০ জন। কিন্তু ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ৪০জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ। সেই কারণেই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি কাউন্সিলের কোথাও গাফিলতির জন্যই এই ফলাফল। তার কারণ মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে তারা নিয়মিতভাবেই পাস করেছে।


 কিন্তু যেভাবে ফেলের হার গোটা রাজ্য জুড়ে সেই নিরিখে একই স্কুলে ৪০ জন ফেল তারা কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের দাবি অবিলম্বে ভালো নাম্বার দিয়ে তাদের পাশ করাতে হবে। এ বিষয়ে হাঁস খালির বিডিও সাহেব ও হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ইতিমধ্যেই আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছি। তাদের একটা মেইল করেছি। ছাত্র-ছাত্রীদের দাবি জানিয়ে আমাদের প্রতিনিধিদল কাউন্সিলের সঙ্গে কথা বলবে। আশা করছি কোন একটা সমাধান নিশ্চয়ই বের হবে। এরপর ছাএ ছাত্রীরা অবরোধ তুলে নেয় । ঘটনা স্থলে মোতায়েন করা হয় হাঁস খালি থানার প্রচুর পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.