বৈধ কাগজপত্র না থাকলে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করতে পারবে না
দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে। ঝাড়গ্রাম শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে যানবাহন, যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে ঝাড়গ্রাম শহরের জনজীবন ।কেবলমাত্র জরুরী পরিষেবা হিসাবে ওষুধের দোকান, গ্যাসের দোকান, চশমার দোকান ও হাসপাতাল খোলা রয়েছে। ব্যাংক, পোস্ট অফিস ও এটিএম পরিষেবা চালু রাখা হয়েছে।
তাই ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।ঝাড়গ্রাম শহরের প্রবেশ পথেই নহড়খাল এর কাছে কড়া চেকিং করে পুলিশ।বৈধ কাগজপত্র না দেখালে অনেক কেই বাড়ি ফিরে যেতে হয় । কি কারনে তারা ঝাড়গ্রাম শহরে প্রবেশ করবেন এবং কোথায় যাবেন, তা বিস্তারিত ভাবে জানার পর ঝাড়গ্রাম শহরে প্রবেশ করার অনুমতি দেয় পুলিশ। যদি বৈধ কাগজপত্র না দেখাতে পারে তাহলে তাকে বাড়ি ফিরে যেতে হয়। নহড়খালের পাশাপাশি ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ এলাকায় এবং দুবরাজপুর মোড় এলাকায় পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয় ।
বৃহস্পতিবার নতুন করে ঝাড়গ্রামে ৩৮ জন করোণা সংক্রমণে আক্রান্ত হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে। তাই ঝাড়গ্রাম শহরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।সেই সঙ্গে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিধি নিষেধ গুলি মেনে চলার জন্য সর্বস্তরের মানুষের কাছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

Post a Comment