কিভাবে রান্না করবেন মাটন রোস্ট - The News Lion

কিভাবে রান্না করবেন মাটন রোস্ট

 


দি নিউজ লায়নঃ  

উপকরনঃ   

খাসির রান- ১ কেজি  

টক দই - ২০০ গ্রাম  

গরম মসলা - ১ টেবিল চামচ  

কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া- ১ টেবিল চামচ  

ধনেগুঁড়া- ২ টেবিল চামচ  

ভাজা জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ  

আদাবাটা- দেড় টেবিল চামচ  

রসুন বাটা ১ টেবিল চামচ  

জয়ফল বাটা- ১টি  

জয়ত্রীবাটা-১ টেবিল চামচ  

মৌরি- ১ টেবিল চামচ  

মালাই- ৪ টেবিল চামচ  

মাওয়া- আধ কাপ  

আস্ত কাঁচা লঙ্কা- ৭-৮ টি  

ঘি- আধ কাপ  

চিনি- ১ টেবিল চামচ  

জল- পরিমান মতো 

নুন- স্বাদমতো  

ধনেপাতার কুচি- সামান্য 


প্রনালিঃ

 প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে কাঁটাচামচ দিয়ে একটু কুচিয়ে নিতে হবে। এখন জল, মৌরি, ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। পরের দিন রান্নার সময় প্রথমে প্যানে ঘি গরম করে তাতে মৌরির ফোড়ন দিন। এবার এতে ম্যারিনেট করা খাসির রান দিয়ে দিন। এখন অল্প আঁচে কষিয়ে নিতে হবে। মাংস থেকে জল বের হতে শুরু করলে এতে জল দিতে হবে। এরপর অল্প আঁচে ২-৩ ঘণ্টা মাংসের দুই পিঠ উল্টেপাল্টে রান্না করুন। এখন এতে মৌরি, ঘি দিয়ে দিন। তারপর মাংস সিদ্ধ হলে নামিয়ে নিন। ঝোল শুকিয়ে আসলে একটি পাত্রে নিয়ে পরিবেশন করুন মাটন রোস্ট। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.