শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই কাঁথি থানার আইসি-র সঙ্গে গোপন বৈঠকয়ে বসলেন ভাই দিব্যেন্দু
দি নিউজ লায়ন; দাদা শুভেন্দুর নামে খুনে প্ররোচনা দেওয়ার অভিযোগ সামনে আসার পরেই শুক্রবার কাঁথি থানার আইসির সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। থানায় ১টা ১৫ মিনিটে ঢুকেন।আর বের হন ১টা ৩৬ মিনিটে।সাংবাদিকদের সাথে কথা বলেন নি। সূত্রের খবর শুক্রবার শুভেন্দুর নামে তাঁর প্রাক্তন নিহত নিরাপত্তারক্ষীর স্ত্রী খুনের অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই কাঁথি থানায় চলে আসেন তমলুকের সাংসদ দিব্যেন্দু এরপরই আইসির ঘরে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।
প্রশ্ন উঠছে কি এমন প্রয়োজন হল সে কারণে একজন সাংসদকে তড়িঘড়ি থানায় এসে আইসিস সঙ্গে গোপন বৈঠক করতে হলো তাহলে কি শুভেন্দুর নামে যে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হয়েছে সেই বিষয়ে গোপন বৈঠক করলেন দিব্যেন্দু তৃণমূলের অভিযোগ তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন দিব্যেন্দু যে কারণে আইসির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যদিও এ প্রসঙ্গে কাঁথি থানার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Post a Comment