বাংলাদেশ থেকে পাচার হওয়া 31 টি সাপ উদ্ধার
দি নিউজ লায়নঃ পাচারের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে আটক সাপ। বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় 29 টি বেলেবোরা ও একটি গোখরোসাপ সহ 31 টি সাপ উদ্ধার করে বিএসএফ।উদ্ধার হওয়া সাপগুলি তুলে দেওয়া হয় রানাঘাট বনদপ্তরের হাতে।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফতেপুর আউট আউটপোস্টে তিন-চারজন পাচারকারী একটি ড্রামে করে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছিলেন সেই সময় বিএসএফের জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে তাঁরা হাতের ড্রাম গুলি ফেলে পালিয়ে যায়।
পড়ে ড্রাম গুলিতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় ছোট বড় মিলিয়ে 29 বেলেবোরা সাপ।উদ্ধার হয়একটি পূর্ন বয়স্ক গোখরো সাপ ও একটি ডারস সাপ। সীমান্তে উদ্ধার হওয়া সাপ গুলিকে রানাঘাট বনদপ্তর হাতে তুলে দেয় বিএসএফ। কী উদ্দেশ্যে এই সাপগুলি ভারতে পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখছে বিএসএফ।

Post a Comment