সন্তান না হওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; সন্তান না হওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ভাতার থানার এলাকায়। স্বামীর বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ স্ত্রী। পরিবার সূত্রে জানা যায় ভাতারের কুমারুন গ্রামের পূর্ণিমা মাজি(৩৯)নামে এক বধূ সোমবার ভাতার থানায় তার স্বামী তাপস মাজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ভাতারের শ্রীপুর গ্রামে বাপেরবাড়ি পূর্ণিমাদেবীর।
প্রায় ২০ বছর আগে তাপস মাজির সঙ্গে বিয়ে হয়েছিল। পূর্ণিমাদেবীর অভিযোগ, বিয়ের তিন চারবছর কেটে যাওয়ার পর তার সন্তান জন্ম না নেওয়ায় স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এরপর গ্রামেরই এক বধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায় তাপস। এমনই অভিযোগ পূর্ণিমাদেবীর। তানিয়ে প্রতিবাদ করলে প্রচণ্ড মারধর করে পূর্ণিমাদেবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্ত। এরপর ওই বধূ ভাতার থানার দ্বারস্থ হন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment