আজ আপনাদের জন্য রইল মুগ ডাল দিয়ে চিংড়ি রান্নার পদ্ধতি - The News Lion

আজ আপনাদের জন্য রইল মুগ ডাল দিয়ে চিংড়ি রান্নার পদ্ধতি

 


দি নিউজ লায়নঃ

উপকরণ  

৫০০ গ্রাম চিংড়ি মাছ  

পরিমাণমতো তেল 

দুই টেবিল চামচ পেঁয়াজকুচি 

পরিমাণমতো টমেটোকুচি  

এক কাপ সেদ্ধ ডাল  

এক চা চামচ হলুদের গুঁড়ো  

আধা চা চামচ জিরের গুঁড়ো  

স্বাদমতো নুন

চার-পাঁচটি কাঁচা লঙ্কা 

পরিমাণমতো জল

আধ চা চামচ আদা বাটা 

আধা চা চামচ পেঁয়াজ বাটা  

পরিমাণমতো ঘি 

সামান্য পরিমাণ পাঁচফোড়ন  

পরিমাণমতো ধনেপাতাকুচি  

এক চা চামচ আদাকুচি  

এক চা চামচ কাঁচামরিচকুচি  


 প্রণালি  

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে চিংড়ি মাছ দিয়ে ভেজে নামিয়ে নিন। গরম তেলে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। ভাজা হলে টমেটোকুচি, বাটা ডাল, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, জল, আদা বাটা, পেঁয়াজ বাটা ও ভাজা চিংড়ি মাছ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন।  এবার আরেকটি ফ্রাইপ্যানে ঘি দিন। এতে পাঁচফোড়ন, ধনেপাতাকুচি, আদাকুচি, কাঁচা লঙ্কা কুচি ও রান্না করা ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.