প্রবল বৃষ্টির জেরে টুমনি নদীর জল বাড়ায় ডুবল ভাসাপুল
দি নিউজ লায়নঃ গভীর নিমঞ্চাপের জেরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালেও প্রবল বৃষ্টির জেরে টুমনি নদীর জল বাড়ায় ডুবল ভাসাপুল।কাঁকসা ব্লকের শিবপুরের ভাসাপুল শুক্রবার জলের তলায়। বৃহস্পতিবার রাত থেকে প্রচন্ড বৃষ্টিপাত হতে থাকে। জল বাড়তে থাকে টুমনি নদীতে। শুক্রবার সকালেই জলের তোড়ে ভেসে গেল ভাসপুল। বন্ধ যানচলাচল। চরম দুর্ভোগের মুখে পড়েছে ব্যবসায়ীরাও। বৃষ্টিপাত হলেই এই ভাষপুলটি ভেসে যায় বলে অভিযোগ এলাকাবাসীর।তার মধ্যেও বাইক,সাইকেলে প্রানের ঝুঁকি নিয়ে চলছে কিছু মানুষের যাতায়াত।
অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে বহু মানুষ জলবন্দী হয়ে পড়েছেন।১৩,৩৪,২০,২১ নম্বর ওয়ার্ডে জলবন্দী দশায় বহু মানুষ। দুর্গাপুর স্টিল টাউনশীপের আকবর রোডে ভোরবেলায় একটি বড় গাছ ভেঙে পড়ে রাস্তায়।তার জেরে ওই রাস্তায় যানচলাচল বন্ধ।দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নগর প্রশাসন ভবনকে খবর দেওয়া হলেও শুক্রবার ১০ টা পর্যন্ত গাছটি রাস্তার ওপরেই পড়ে।এককথায় গভীর নিম্নচাপের জেরে বিপর্যয়ের মুখে বহু মানুষ।

Post a Comment