আদালত কক্ষে স্বেচ্ছা মৃত্যুর আর্জি রাখাল বেরার - The News Lion

আদালত কক্ষে স্বেচ্ছা মৃত্যুর আর্জি রাখাল বেরার

 


দি নিউজ লায়নঃ আদালতে নাটক শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার। সোমবার কাঁথি থানার পুলিশ বিভিন্ন অপরাধে অভিযুক্ত রাখাল বেরাকে কাঁথি মহাকুমা আদালতে হাজির করে। জানা গেছে সেই সময়েই আদালত কক্ষে তিনি চিৎকার করে বলতে থাকেন, "আমাকে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দেওয়া হোক !" আরো জানা গেছে বিচারক এই বিষয়ে কর্নপাত না কয়ায় তিনি স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়ে একাধিকবার চিৎকার করেন আদালতের মধ্যে ।এখনও পর্যন্ত লিখিতভাবে কিছু জানানো না হলেও মৌখিকভাবে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন রাখাল বেরা ৷ 


যদিও তাঁর এই আবেদনকে আদালত কোনও গুরুত্ব দেয়নি । রাখালের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, "এই ধরনের আবেদন আইনত গ্রহণযোগ্য নয় । তবে রাখালের উপর বিভিন্ন থানায় বিভিন্ন ধারায় যেভাবে দিনের পর দিন মিথ্যা মামলা চাপানো হচ্ছে, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এই ধরনের আবেদন জানিয়েছেন ৷ উনি একজন ব্যবসায়ী ৷ তাঁর উপর একের পর এক মিথ্যা মামলা রুজু করা হচ্ছে ।"


 কাঁথি থানায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে দু'টি মামলা রয়েছে । একটি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা আর অন্যটি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি করিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার অভিযোগে গতকাল রাখালকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় ৷ চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের মামলায় জামিন পান তিনি ৷ তবে কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি করিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার অভিযোগের মামলায় তাঁর ফের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত । জেলা তৃণমূলের বক্তব্য গোটাটাই আসলে নাটক শুভেন্দুকে আড়াল করতে এই সমস্ত কৌশল করছে রাখাল, তবে বিচার ব্যবস্থার উপর ভরসা আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.