উচ্চমাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিল পশ্চিম মেদিনীপুর জেলার দুইজন - The News Lion

উচ্চমাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিল পশ্চিম মেদিনীপুর জেলার দুইজন

 


দি নিউজ লায়নঃ  করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকের এবছর পরীক্ষা হয়নি। একাদশ শ্রেণির পরীক্ষার ভিত্তিতে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উচ্চমাধ্যমিক সংসদের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তাতে রাজ্যে দশের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দুইজন জায়গা করে নেয়। তার মধ্যে মেদিনীপুর শহরের অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সুকন্যা  সাহু।তার প্রাপ্ত নম্বর  ৪৯১।


 সে রাজ্যে নবম স্থান  অধিকার করেছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার জিরাট হাইস্কুলের রাকেশ মালাস  ৪৯০  নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন  বিদ্যালয় গুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ভাল হয়েছে বলে জানা যায়। তবে এই ফল কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ততটা উৎসাহ দেখা যায়নি। করোনা পরিস্থিতির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ।তাই উচ্চ মাধ্যমিক পর্ষদ একাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি বলে পশ্চিম মেদিনীপুর জেলা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.