আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি
দি নিউজ লায়ন: আগামী কয়েক ঘন্টায় গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি। ২ থেকে ৩ ঘন্টার মধ্যে নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে।
কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর৷ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ৫ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস । বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়
Post a Comment