আজ আপনাদের জন্য রইল মজাদার ডিম চালকুমড়ার লাবড়া - The News Lion

আজ আপনাদের জন্য রইল মজাদার ডিম চালকুমড়ার লাবড়া

 


দি নিউজ লায়ন;  

উপকরণ

একটি কচি চালকুমড়া

দুটি ডিম

 দুই টেবিল চামচ তেল

এক কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজকুচি

এক চা চামচ রসুন বাটা

আধ চা চামচ আদা বাটা

চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো

আধ চা চামচ গোল মরিচের গুঁড়ো

আধ চা চামচ ধনে গুঁড়ো 

 চারটি কাঁচালঙ্কা

এক টেবিল চামচ ধনেপাতাকুচন

স্বাদমতো লবণ


প্রণালি

প্রথমে চালকুমড়া টুকরো করে কেটে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এবার কুচি করা পেঁয়াজ একটু ভেজে একে একে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা ও জল দিয়ে একটু কষিয়ে নিন। পরিমাণমতো লবণ দিয়ে তাতে চালকুমড়ার টুকরোগুলো ঢেলে সামান্য জল দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে দিন।


মিনিট দশেক পর ঢাকনা তুলে ফেটানো ডিম ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কাঁচালঙ্কা এবং ধনেপাতাকুচি ছিটিয়ে কিছুক্ষণ ওভেনে রেখে পাত্রে ঢেলে দিন। সবশেষে আরেকটু ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার ডিম চালকুমড়ার লাবড়া। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.