ক্যানিং পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের দল - The News Lion

ক্যানিং পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের দল

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।ফলে কড়া পুলিশ নিরাপত্তা মুড়ে রাখা হয়ে ছিল এলাকা।এদিন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্য প্রথমে আসেন ক্যানিং থানায়।সেখান থেকে ক্যানিং পি ডাব্লু ডি অফিসে আসেন।তারপর সেখান থেকে ক্যানিং হসপিটাল মোড়ে বিজেপির পার্টি অফিসে আসেন।গত ২ মে ভোট গননার পর রাতে বিজেপির এই কার্যালয় ভাঙচুর হয়ে ছিল দুষ্কৃতীদের হামলায়।


আর সেই বিজেপির পার্টি অফিস পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা।তবে এদিন সঙ্গে ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্নব রায়।বিজেপির পার্টি অফিস পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা আসেন ক্যানিং সেচ দফতর বাংলোতে।সেখানে ভোট পরবর্তী বিজেপির আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা।


বিজেপি নেতা অর্নব রায় বলেন ভোট পরবর্তী কালে ক্যানিং পশ্চিম কেন্দ্রে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে এবং যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত তাদের তালিকা তুলে দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের কাছে।পাশাপাশি ক্যানিং-১ ব্লকের যে সমস্ত বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে সেগুলিও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শন করেন এবং আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এদিকে সন্ধ্যায় ক্যানিং থেকে বারুইপুরের উদ্দেশে রওনা দেয় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল সদস্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.