হাড়িভাঙা আম উপহার পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা - The News Lion

হাড়িভাঙা আম উপহার পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা

  


দি নিউজ লায়নঃ  হাড়িভাঙা আম পেয়ে ‘আপ্লুত’ মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে ধন্যবাদ জানালেন তাঁর ‘হাসিনা দি’কে।  চিঠিতে তিনি লিখেছেন,'‘শ্রদ্ধেয় হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙা আমের নাম শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’‌হাত ভরে বিলিয়েছি। ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই।’


 গত রবিবার সীমান্তের স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৬০০ কেজি  হাড়িভাঙা আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু বছরের আত্মিক সম্পর্ক। মমতাকে ছোট বোনের মতো স্নেহ করেন হাসিনা। আম-সৌজন্যে তা আরও একবার ঝালিয়ে নিলেন হাসিনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.