গৃহপালিত পশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার দিনের পুলিশি হেফাজত
দি নিউজ লায়ন; গৃহপালিত পশুকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে
ধৃতের নাম অখিল চৌধুরি। তার বাড়ি অশোকনগরের কচুয়া মোড় সংলগ্ন এলাকায়।বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার একাধিক পশুপ্রেমি সংগঠন সহ পশ্চিমবঙ্গ এনিমেল ওয়েলফেয়ারের সদস্যরা।হিউম্যানিটি নিডস হেল্প নামে একটি সংগঠনের অভিযোগের ভিত্তিতেই অশোকনগর থানার পুলিশ অভিযুক্ত অখিলকে গ্রেপ্তার করেছে।ইতিমধ্যেই অশোকনগর থানার পুলিশ ঐ গৃহপালিত পশুটিকে চিহ্নিত করা হয়েছে।শুক্রবার গৃহপালিত পশুর মেডিকেল করানো হবে বলেই পুলিশ সুত্রে জানা গেছে।
পুলিশ এবং পশুপ্রেমি সংগঠন সুত্রে জানা গেছে অখিল চৌধূরী অশোকনগরে ওএনজিসির তেল প্রকল্পে নিরাপত্তা কর্মীর কাজ করে। গত রবিবার সে বাড়ি লাগোয়া ফাঁকা এলাকায় এক গৃহপালিত পশুকে ধর্ষণ করে বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা গোপনে তার ওই কুকর্মের ভিডিও রেকর্ডিং করেছিলেন। পরে ওই ভিডিও স্থানীয় ডগ লার্ভাস অ্যাসোসিয়েশনের হাতে যায়। তাঁরা কলকাতার এক মানবাধিকার সংগঠনকে বিষয়টি জানায়। অভিযুক্ত যুবকের নাম,ঠিকানা সহ ভিডিও ফুটেজ দিয়ে ফেসবুক পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয়। সমাজের বিভিন্ন স্তরেরর মানুষ এই বিকৃতমনস্ক যুবকের কঠোর সাজার দাবিতে সরব হন।
বুধবার কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অখিল চৌধূরীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ বুধবার রাতেই অখিলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অ্যানিমেল ক্রুয়েল্টি আইন ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে অশোকনগর থানার পুলিশ। পশুপ্রেমী সংগঠনের সদস্যা প্রিয়ম দত্ত বলেন অতিব জঘন্য ঘটনা। এটাই প্রথম নয়।এর আগেও অখিল চৌধূরী বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন।আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
স্থানীয় বাসিন্দা সহ তার এক আত্মিয়ার অভিযোগ অখিল দীর্ঘদিন ধরে এই ধরণের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত। এর আগে প্রমানের অভাবে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এলাকার মানুষ তাকে এই কুকর্মের জন্য মারধরও করেছে। সেকারণেই এবার প্রমান হিসেবে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখা হয়। অশোকনগর থানার পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে তার সমস্ত কুকীর্তি জানার চেষ্টা চলছে। যদিও ধৃত যুবকের পরিবারের দাবি, ওই যুবক মানসিকভাবে অসুস্থ।

Post a Comment