নছিপুর আদিবাসী হাইস্কুলের ভেষজ উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিরবাহা হাঁসদা - The News Lion

নছিপুর আদিবাসী হাইস্কুলের ভেষজ উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়নঃ     পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের নছিপুর হাইস্কুলের ও  স্কুল ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং ভেষজ গাছপালার সংরক্ষণের জন্য স্কুলের এলাকায় তৈরি করা হয়েছে সুবিস্তৃত ভেষজ উদ্যান।আর সেই ভেষজ উদ্যান রবিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন রাজ্যের বনদফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।


সঙ্গে ছিলেন মন্ত্রীর মা, প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা,কেশিয়াড়ী থানার আই সি বিশ্বজিত হালদার,ও স্কুলের প্রধান শিক্ষক  স্বপন পড়্যা। এদিন নছিপুর স্কুলে এসে একটি সল্প পরিসরের অনুষ্ঠানে মন্ত্রী ফিতে কেটে উদ্যানের উদ্বোধন করেন। 


কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বন দফতরের প্রতি মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, স্কুল থেকেই আমাদের সমস্ত কিছু শেখা এবং সৌন্দর্যের পরিচয় ঘটে।তাই স্কুলের এই ভেষজ উদ্যানে ছাত্রছাত্রীরা গাছপালার উপযোগিতা এবং সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে। তিনি বিদ্যালয়ের ভেষজ উদ্যান টি কে লক্ষ্য রাখার জন্য সকলের কাছে আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.