সামনে আরও প্রকট হবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, আশঙ্কা ডব্লিউএইচও-র
দি নিউজ লায়ন; করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বের প্রায় একশ দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে নতুন করে অনেক দেশে দেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলছে, সামনে আরও প্রকট হবে ভাইরাসের ডেল্টা ধরন। ডব্লিউএইচও জানায়, এখন পর্যন্ত প্রায় ১০০ দেশে এই ধরন সংক্রমণের চিহ্ন মিলেছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া এ প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় এ উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বলা হচ্ছে, ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা অনেক দেশেই নেই। যার ফলে আসল সংখ্যা সামনে আসছে না। সম্প্রতি বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেল্টার জন্যই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানায় ডব্লিউএইচও।

Post a Comment