বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
দি নিউজ লায়ন; বিজেপির বুথ সভাপতি ও তার ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । কোচবিহার ঘুঘুমারি এলাকার ঘটনা । অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃনমূল সভাপতি পার্থ প্রতিম রায় ।
পানিশালা অঞ্চলের 171 নম্বর বুথ বিজেপি সভাপতি দিলীপ পাল অভিযোগ, ঘুঘুমারি এলাকায় তার দোকান রয়েছে সেখানেই তিনি থাকেন । শনিবার রাতে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায় । তার ছোট্ট ছেলে ও তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার দোকান ভাঙচুর করে সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে যায় । এছাড়াও ঘরের ভিতরে থাকা সোনাদানা টাকা পয়সা লুটপাট করা হয় বলে অভিযোগ । তাঁর আরও অভিযোগ তাকে প্রাণে মারার হুমকি ও দেওয়া হয় । এই অবস্থায় রাত থেকে পুলিশকে ফোন করা হলে পুলিশ আসেনি । ঘটনাস্থলে সকালবেলা পুলিশ এসে পৌঁছায় । তার অভিযোগ বিজেপিকে দমিয়ে রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে । বর্তমানে তার পরিবার ও তিনি নিজে আতঙ্কিত হয়ে তার নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত রয়েছে ।
এবিষয়ে বিজেপি 14ও15 নম্বর মন্ডল সভাপতি অভিরাম প্রামানিক বলেন, জেলার বিভিন্ন জায়গায় এভাবে তৃনমূল কংগ্রেস বিজেপির উপর হামলা চালিয়ে যাচ্ছে । ঘুঘিমারি এলাকায় স্থানীয় তৃনমূল পঞ্চায়েত নিজে আমাদের বুথ সভাপতি দিলীপ পাল দোকান ও বাড়িতে হামলা চালায় ।তার ছেলে ও তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট করে ।এছাড়া তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় । পুলিশ প্রশাসনকে বারবার জানিও কোন রকম লাভ হচ্ছে না । পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে । পুলিশ আধিকারিকদের পদত্যাগ করা উচিত ।
এদিকে অভিযোগ অস্বীকার করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন । তৃণমূল কংগ্রেস এ ধরনের ঘটনার সাথে কোন রকম ভাবে জড়িত নয়। তবে কোন ঘটনা ঘটে থাকলে প্রশাসন প্রশাসন এর মত কাজ করে ব্যবস্থা নেবে । তবে বর্তমানে বিজেপির দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী দুটি গোষ্ঠী রয়েছে আর তাদের এই দুটি গোষ্ঠীর কারণে তাদের নিজেদের এই লড়াই চলছে ।
Post a Comment