ফের উত্তপ্ত পুলওয়ামা, কাকভোর থেকে শুরু গুলির লড়াই - The News Lion

ফের উত্তপ্ত পুলওয়ামা, কাকভোর থেকে শুরু গুলির লড়াই


দি নিউজ লায়ন;   ফের উত্তপ্ত পুলওয়ামা। শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই । শুক্রবার কাকভোর থেকে শুরু হয় এই লড়াই। পুলিশের অনুমান, এখনও পর্যন্ত ৩ থেকে ৪ জন জঙ্গিকে ফাঁদে ফেলা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন জঙ্গি সেখানে গা ঢাকা দিয়েছে বলেও খবর রয়েছে পুলিশের কাছে। 


যদিও শুরুটা হয়েছিল তল্লাসি অভিযান দিয়েই। এরপর জঙ্গিরা পাল্টা গুলি চালালে তা এনকাউন্টারে পরিণত হয়।  কাশ্মীর জোনাল পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় রাজপোড়ায় হানজান নামের একটি গ্রামে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাসি অভিযান চালানো হয়। লুকিয়ে থেকে পুলিসের উপর হঠাৎই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। এরপরই তা এনকাউন্টারে পরিণত হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.