কেশপুরে মাইকিং করে করোণা সচেতনতার প্রচার করলো কেশপুর থানার পুলিশ - The News Lion

কেশপুরে মাইকিং করে করোণা সচেতনতার প্রচার করলো কেশপুর থানার পুলিশ

 


দি নিউজ লায়ন;  করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমনের আতঙ্কের মাঝে তৃতীয় সংক্রমনের আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে জেলাবাসীকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের রক্ষার্থেই এবং সচেতনতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে  পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।


শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে কেশপুর বাস স্ট্যান্ড সহ বাজার এলাকায় করোণা সচেতনতায় মাইকিং করে প্রচারের পাশাপাশি পথ চলতি মানুষদের সচেতন করা হয়। এই দিন কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে, মূলত বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই মাস্ক পরিধারণ করতে হবে এবং  সমাজিক দূরত্ব  বজায় রাখতে হবে। পাশাপাশি এই নির্দেশিকা কোন ব্যক্তি অমান্য করলে আইনানুগ ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনিভাবে মাইকিং করা হয় এই দিন। সেইসঙ্গে কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জানানো হয় করোনা নিয়ে আতঙ্কিত হবেন না ,ভয় পাবেন না, সচেতন হবেন । রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.