এক বিবাহিত মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ২
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম শহরের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদাবিলা এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় এক বিবাহিত মহিলার গলাকাটা মৃতদেহ। মৃতের নাম মাইনো মান্ডি ,তার বয়স ৩৮ বছর।সে তার স্বামী ও সন্তান কে ছেড়ে প্রায় দেড় বছর আগে বিনপুর থানার সারেঙ্গাসুলি গ্রামের বাপি হেমব্রম নামে এক ব্যক্তির সাথে জামবনি থানার আস্থাপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে ঝাড়গ্রাম শহরের চাঁদাবিলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সেই ভাড়া বাড়ি থেকে ওই মহিলার গলার নলি কাটা মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
ওই মাহিপ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করেছিল। তাই তদন্ত করে পুলিশ সোমবার রাতে ওই মৃত গৃহবধূর প্রথম পক্ষের স্বামী মাসাং মান্ডি ও তার অপর প্রেমিক ডমন হেমব্রম নামে দুই জনকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত দুইজনকে পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলে। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য সোনার পর গৃহবধূ খুনের ঘটনায় ধৃত দুইজনকে ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন ।সেই সঙ্গে ওই গৃহবধূকে খুনের ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ ধৃত দুই জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Post a Comment