দেবাঞ্জন কাণ্ড নিয়ে মদন মিত্রের মন্তব্য প্রসঙ্গে কি বললেন দিলীপ - The News Lion

দেবাঞ্জন কাণ্ড নিয়ে মদন মিত্রের মন্তব্য প্রসঙ্গে কি বললেন দিলীপ

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার সাতসকালে নিউটনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  দেবাঞ্জন কাণ্ড নিয়ে মদন মিত্রের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা ওনার অনেক নাটক দেখেছি। পশ্চিমবাংলার রাজনীতিতে জোকার আছে অনেক জন, তার মধ্যে উনি একজন। উনি কি বলছেন পশ্চিমবঙ্গের লোক গুরুত্ব দেয় কি, তখন কি উনি ঠিক ছিলেন? দিনে না রাতে বলেছেন এটা ভেবে দেখতে হবে।


 দিনে বললে তাহলে চিন্তার বিষয়। মদন মিত্র কে নিয়ে কেউ একটা চিন্তা-ভাবনা করে না। জানি এটাই হবে শেষে।জানি বিজেপির দিকে ঘোরানোর চেষ্টা হবে। শেষে আমি তো বলেছি যে যে নেতারা ওদের সঙ্গে সম্পর্ক করেছেন, কাটমানি নিয়েছেন, সবার সম্বন্ধে তদন্ত হোক। ইডি দিয়ে তদন্ত করানো হোক।সবার বাড়িতে ছাপা মারা হোক।



   গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষ বলেন, গ্যাসের দাম ও ডিজেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে জোড়া আছে। সেজন্য বাড়ছে। কমেছিলো একবার। কম বেশি হতেই থাকে এটা সরকার খুব একটা কন্ট্রোল করতে পারে না। কংগ্রেস আমল থেকেই চলছে। সেজন্য সরকার চেস্টা করছে যত তাড়াতাড়ি কন্ট্রোলে আনার। পৃথিবীতে সারা দেশ জুড়ে অর্থনীতি কন্ট্রোলের বাইরে আছে। কিছুদিন ডামাডোল চলবে। আমাদের ভারত বর্ষের অর্থনীতি জিডিপি দেখে বোঝা যাচ্ছে, জি এসটি বাড়ছে, কালেকশন বোঝা যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। স্বাভাবিক হতে আমার মনে হয় সময় লাগবে।



   দেবাঞ্জন কাণ্ডে মমতা ব্যানার্জির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তো ওনার দায়িত্ব। উনি তো সরকারে আছেন। মানুষ ওনাকে অধিকার  দিয়েছে এটা দেখার। এত বড় স্ক্যাম হচ্ছে, এত বড় দুর্নীতি হচ্ছে, ফ্রডরা ঘুরে বেড়াচ্ছে সরকারের রন্ধ্রে রন্ধ্রে। সেটা ওনার দেখার দায়িত্ব। বিজেপির দেখার দায়িত্ব নয়। বিজেপি তো কমপ্লেইন করবে, মানুষকে ঠকাচ্ছে, এটা বিরোধী পার্টি হিসাবে বলার দায়িত্ব। আমরা তুলে ধরবো। সরকারের দায়িত্ব সত্য সামনে নিয়ে আসা, দোষীদের সাজা দেওয়া।


    পাশাপাশি তৃণমূলের যে সমস্ত দুর্নীতি বেরোচ্ছে, এই যে অপোশাসনের যে সমস্ত কুকীর্তি বেরোচ্ছে, এটা বিরোধীরা বলতে পারছে না, বিরোধীদের মেরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কেস দিচ্ছে। আমাদেরকে গভর্নর যখন বলতে বাধ্য হয়েছেন, তখন তারা এর উত্তর দিতে পারছেন না। ব্যক্তিগত আক্রমণ করছেন। তাড়াবার চেষ্টা করছেন। এখন গভর্নর হাটাও একটাই স্লোগান টিএমসির। কোভিড  হাটাতে পারছেন না। যাদের ঝড়ে ঘর বাড়ি উড়ে গেছে, তাদের রিলিফ দিতে পারছেন না। তাদের পুনর্বাসন করতে পারছে না, রাজনৈতিক হিংসা বন্ধ করতে 

পারছে না, দুর্নীতি বন্ধ করতে পারছে না। এখন ওয়ান পয়েন্ট প্রোগ্রাম, গভর্নর হাটাও। এতে পশ্চিমবাংলার লোকের কি লাভ হবে?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.