বীরভূমের যেকোনো পর্যটন কেন্দ্রে আসতে হলে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট - The News Lion

বীরভূমের যেকোনো পর্যটন কেন্দ্রে আসতে হলে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট

 


দি নিউজ লায়ন;  শান্তিনিকেতন তারাপীঠ থেকে কঙ্কালীতলা - বীরভূমের পর্যটনক্ষেত্রে আসতে হলে এবার থেকে পর্যটকদের করোনা নেগেটিভ শংসাপএ নিয়ে আসতে হবে, না হলে যেতে হতে পারে বীরভূম জেলা প্রশাসনের করা নিভৃতবাসে। রাজ্যের পর্যটন মানচিত্রে বীরভূম জেলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। প্রাচীন মতের ৫১ টি শক্তিপীঠের পাঁচটি রয়েছে এই বীরভূম জেলাতে। সেইসঙ্গে রয়েছে তারাপীঠ,কংকালিতলা,নলাটেস্বরী,নন্দকেস্বরীতলা, ফুল্লরাতলা,  শান্তিনিকেতন, মামা ভাগ্নে পাহাড়, এরকম বহু পর্যটন ক্ষেত্র রাজ্যের মানুষের কাছে বীরভূম অত্যন্ত  আকর্ষণীয়। করোনার সময় বন্ধ থাকলেও আস্তে আস্তে খুলেছে বিভিন্ন মন্দিরের দরজা, খুলেছে শান্তিনিকেতনের পাশে সোনাঝুরির হাট। ফলে পর্যটকরা আসতে শুরু করেছেন। এই সময় জেলাতে যখন করোনা কে নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে ,তখন জেলা প্রশাসন বাড়তি সতর্কতা হিসেবে মহামারী করোনা  ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই সোমবার রাতে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয় বীরভূম জেলা প্রশাসন তরফে । 


এই নির্দেশের ফলে মঙ্গলবার সকালে থেকে জেলার ৬টি অংশ কিয়স্ক করে এবার থেকে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যে সমস্ত পর্যটক বীরভূম জেলাতে আসছেন,  তাদেরকে র্যা পিড এন্টিজেন টেস্ট বা করোনা পরীক্ষা করা হবে। সেখানে করোনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে পাঠানো হবে জেলা প্রশাসনের করা আইশোলেশান সেন্টারে। ওই ছটি অংশে আগত পর্যটকদের করোনার টিকা সংক্রান্ত তথ্যও যাচাই করা হবে সরকারী কো-উইন পোর্টালের মাধ্যমে। 


বীরভূমের জেলা শাসক বিধান রায় জানিয়েছেন, “পর্যটকদের ঢল নামে শান্তিনিকেতন, তারাপীঠ সহ জেলার নানা অংশে। সে কথা মাথায় রেখেই আমরা জেলার ছটা জায়গায় এই বিশেষ কিয়োস্ক ব্যবস্থা করেছি। সেখানে সমস্ত পর্যটকদের শারীরিক পরীক্ষা করা হবে এবং সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” জেলাজুড়ে সমস্ত পর্যটকদের মাক্স ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসনের নির্দেশেজেলা প্রশাসনের নির্দেশে শান্তিনিকেতনের ঢুকতে বোলপুর মিউনিসিপ্যালিটির ১১ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রবীথি বাইপাসের কাছে এ রকমই একটি ক্যাম্প করা হচ্ছে, অন্যটি হচ্ছে বোলপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের জামবুনি টোল ট্যাক্স পয়েন্টে। কঙ্কালীতলা ঢোকার মুখেও এরকম একটি পরীক্ষা শিবির গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে তারাপীঠ ঢোকার মুখে তিন জায়গায় – সাহাপুর, আটলা মোড় ও বাইলা মোড়ে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হচ্ছে। আজ ৬ জুলাই থেকেই জেলা জুড়ে কার্যকর করা হয়েছে বলেই জানিয়েছেন বীরভূম জেলাশাসক।


এই ৬টি কিয়স্ক পয়েন্ট দিয়েই জেলায় আসা পর্যটকদের কড়া নজরদারি চলবে বলে জানিয়েছে বীরভূম জেলা প্রশাসন। যে জায়গাগুলোতে কিয়স্ক করা হয়েছে বীরভূমের যে কোনও পর্যটনের জায়গায় যেতে গেলে এই জায়গাগুলোর উপর দিয়েই যেতে হবে। কেউ অন্য রাস্তা দিয়ে বীরভূমে প্রবেশ করার পর যদি বীরভূম জেলা প্রশাসনের কোনও প্রতিনিধির কাছে তিনি ধরা পরে যান তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বীরভূম জেলা প্রশাসন সুত্রে।বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই কিয়স্ক গুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিজেন কিটের ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.