10 টাকার রিচার্জ করে তিন লক্ষ টাকা জালিয়াতির শিকার - The News Lion

10 টাকার রিচার্জ করে তিন লক্ষ টাকা জালিয়াতির শিকার

 


দি নিউজ লায়নঃ  অনলাইনে তিন লক্ষ টাকা প্রতারণা শিকার হলেন মালদার এক হাইস্কুলের শিক্ষক ।ঘটনাটি ঘটেছে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়। মঙ্গলবার সকালে এব্যাপারে প্রতারিত হওয়া ওই শিক্ষক মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত হওয়া ওই স্কুল শিক্ষকের নাম শুভময় চৌধুরী। মালদা টাউন হাই স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। 


মঙ্গলবার সকালে তিনি মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের অভিযোগ,  একটি টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোমবার রাতে তাকে ফোন করা হয়। বলা হয় তার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে । এজন্য ১০ টাকার রিচার্জ করাতে হবে। তিনি সঙ্গে সঙ্গে ১০ টাকার রিচার্জ করেন। এরপরই তিনি দেখতে পান তার গুগল পে থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যখন জানতে চান তার ২৫০০০ টাকা কেটে নেওয়া হয়েছে।


 তখন ওই টেলিকম সংস্থার কর্মী তাকে বলে গুগল পেতে গিয়ে রিফান্ড করলে টাকা ফেরত পাবেন তিনি। এরপর তিনি গুগোল পে তে ঢুকলে সেখানে দেখা যায় ২৫০০০ টাকা ফেরত পেতে একটি গেম খেলতে বলা হয়। এরপরে ধাপে ধাপে তিন লক্ষ টাকা উধাও হয়ে যায় তাঁর অ্যাকাউন্ট থেকে বলে অভিযোগ। সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.