দার্জিলিংয়ের ভাজপা সাংসদ রাজু বিস্তের ইস্তফা চেয়ে পোস্টার - The News Lion

দার্জিলিংয়ের ভাজপা সাংসদ রাজু বিস্তের ইস্তফা চেয়ে পোস্টার

 


দি নিউজ লায়নঃ  24 ঘণ্টাও কাটেনি দার্জিলিংয়ের ভাজপা সাংসদ রাজু বিস্তের ইস্তফা চেয়ে পোস্টার পড়েছে পাহাড় জুড়ে। এবার রাজু বিস্তার বিরুদ্ধে সরাসরি আওয়াজ উঠতে শুরু করল ভাজপা শিবিরের অন্দরেই। পাহাড়ের ভাজপার জোটসঙ্গী জি এন এল এফ একেবারে দিল্লি গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে রাজু বিস্তের নামে নালিশ জানাতে চলেছে। 


জি এন এল এফ সূত্রে খবর তাদের দাবি, রাজু বিস্ত দার্জিলিং থেকে সাংসদ হয়েছেন পাহাড়ের মানুষের বিশাল জনসমর্থন পেয়ে কিন্তু তিনি নির্বাচনে জেতার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটিই করেনি বিশেষ করে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং পাহাড়ের জনজাতি দের আদিবাসী স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি সংসদে দাঁড়িয়ে একটি বাক্য ব্যয় করেন নি অতএব এই ধরনের সাংসদ থাকার চেয়ে না থাকাই ভালো।


 জি এন এল এফ নেতৃত্বের সাফ কথা, বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা ভোট তারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে পাহাড়ে বিজেপিকে সমর্থন করেছে। বিধানসভা ভোটে তাদের নিশ্চিত জেতা আসন তারা বিজেপিকে ছেড়ে দিয়েছে কিন্তু ভোট মেটার পর বিজেপি বিধায়ক এবং সাংসদদের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। একাধিকবার এ ব্যাপারে অভিযোগ জানিয়েও স্থানীয় এবং রাজ্যস্তরে কোন রকম কাজ হয়নি। তাই এবার সরাসরি দিল্লিতে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে ক্ষোভ উগরে দিতে চাইছে জি এন এল এফ নেতৃত্ব। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, হয় বিজেপি এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক না হলে ভবিষ্যতে পাহাড়ে তারা বিজেপির সঙ্গে আদৌ থাকবে কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করার সময় এসেছে। সব মিলিয়ে পাহাড়ে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে ভাজপা নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.