রচপাল সিং-এর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

রচপাল সিং-এর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  চলে গেলেন বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল  সিং।  তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিং-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রাক্তন IAS রচপাল সিং ২০১১ সালে হুগলীর তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নের তাঁর বিশেষ অবদান আছে।


 তিনি রাজ্য সরকারের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল।”  তিনি আরও বলেন, “আমি রচপাল সিং-এর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.