গোপগড় ইকোপার্কে বনমহোৎসব এর সূচনা করলেন জুন মালিয়া
দি নিউজ লায়নঃ মেদিনীপুর বনবিভাগের উদ্যোগে বুধবার বনমহোৎসব এর সূচনা হলো মেদিনীপুর সদর ব্লকের গোপগড় ইকোপার্কে । "প্রাকৃতিক দুর্যোগে , প্রকৃতি-ই রক্ষক " বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ১০ লক্ষ র বেশি চারা গাছ রোপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে , এর মধ্যে অর্ধেকের বেশি বনবিভাগের পক্ষ থেকে রোপিত হবে , এবং বাকি সাধারণ মানুষের মধ্যে এবং বিভিন্ন সংস্থার মধ্যে চারা গাছ বিতরণ করা হবে ।
বুধবার গোপগড় ইকোপার্কে বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের বিভিন্ন আধিকারিক গন , মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া , পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি দফতরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নেপাল সিংহ সহ আরো অনেকে। বুধবার মেদিনীপুর সদর ব্লকের গোপগড় ইকোপার্ক চারা গাছ লাগিয়ে বনমহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।
তিনি সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানো জন্য আবেদন জানান। বন দফতরের পক্ষ থেকে বিনামূল্যে প্রতিটি মানুষকে ও বিভিন্ন সংস্থাকে চারা গাছ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।সেই উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি বলেন সবুজায়নের লক্ষ্যে প্রতিটি মানুষের উচিত ফাঁকা জায়গায় চারা গাছ লাগানো এবং সেই চারা গাছ টিকে যত্ন করে বড় করে তোলা। যেভাবে সারাদেশে অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছে তার জন্য আমাদের বেশি করে গাছ লাগানো প্রয়োজন বলে তিনি জানান।
মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে দশ লক্ষেরও বেশি চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে আম জাম কাঁঠাল জামরুল সহ বিভিন্ন ফলের গাছ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিটি মানুষকে পাঁচটি করে চারা গাছ বিনামূল্যে দেওয়া হবে এবং বিভিন্ন সংস্থাকে পঞ্চাশটি করে চারা গাছ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দপ্তরের বিভিন্ন কার্যালয় থেকে ওই চারাগাছ গুলি সাধারণ মানুষের হাতে বুধবার থেকে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে ।
এই বনমহোৎসব চলবে আগামী ২০ শে জুলাই পর্যন্ত ।তাই সর্বস্তরের মানুষকে এই বনমহোৎসবে শামিল হওয়ার জন্য মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া আহ্বান জানান। সেই সঙ্গে তিনি গোপগড় ইকোপার্ক প্রাঙ্গণ থেকে বনমহোৎসব উপলক্ষে একটি ট্যাবলো গাড়ির সূচনা করেন ।ওই গাড়িটি বিভিন্ন এলাকায় গিয়ে বৃক্ষরোপণ সম্পর্কে মানুষকে সচেতন করবে।

Post a Comment