সিআইডি পরিচয় দিয়ে বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ - The News Lion

সিআইডি পরিচয় দিয়ে বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  সিআইডি পরিচয় দিয়ে বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার কালিকাপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১ মহিলা সহ চার জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বাড়ির মালিক শাহিন মোস্তজাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে দিন এলাকার বাসিন্দারা ওই বাড়িটিতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। তবে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে কালিকাপুর এলাকায় বাড়ি কিনেছিলেন মোস্তজা। এলাকার বাসিন্দাদের কাছে নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয়  দিয়েছিলেন তিনি। তবে প্রায়শই তাঁর ঘরে নতুন নতুন মহিলা ও পুরুষদের আনাগোনা বাড়তে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বাড়ির মধ্যেই মধুচক্র চালিয়ে যাচ্ছিলেন বাড়ির মালিক শাহিন মোস্তজা। 


শুক্রবার সকালে ওই বাড়িতে একজন মহিলা ও কয়েকজন যুবক এসেছিলেন। এরপর ওই বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেন উত্তেজিত বাসিন্দারা। খবর দেওয়া হয় ভাঙড় থানায়। পুলিশ এসে  ঘটনাস্থল থেকে ১ মহিলা সহ চার জনকে আটক করে থানায় নিয়ে যায়। বাড়ির মালিককেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.