তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা গ্রেপ্তার - The News Lion

তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ  লিংকউইমেনের মদতে সীমান্ত নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো ছিটিয়ে শিলিগুড়িতে প্রবেশ তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বেআইনিভাবে কাঁটাতার পেড়িয়ে তিন অনুপ্রবেশকারী বাংলাদেশ নিবাসী মহিলাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ধৃত তিন বাংলাদেশী মহিলার নাম মহম্মদ মৌসম্মদ খাদিজা খাতুন (২১) ফারজানা বেগম (২৭), রোহিমা বেগম (৩০)। লিংঙ্কউইমেন জাহানারা শা। 


 জানা গিয়েছে বৃহস্পতিবার শহরের এক  স্বেচ্ছাসেবি সংস্থার তরফে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশনে অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ। বেআইনী ভাবে ফুলবাড়ী সীমান্ত দিয়ে মহিলা লিংকউইম্যানের হাত ধরে চলছে অনুপ্রবেশ এমনটাই পুলিশকে জানায় স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরই অভিযানে নেমে বৃহস্পতিবার রাতে চারজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে লিংক উইমেন এর কাজ করতো ভারতীয় বাসিন্দা দক্ষিণ ২৪পরগনা নিবাসী জরিনা শা। 


সীমান্তের নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো ছিটিয়ে বেআইনিভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো তার হাতের খেল হয়ে উঠেছে। বহুদিন ধরে এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত সে। স্বেচ্ছাসেবি সংস্থার কাছে জেনেই লিংক উইম্যান সহ অনুপ্রবেশকারীদের বৃহস্পতিবার পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনোরকম বৈধ কাগজপত্র মেলেনি।


 জানা গিয়েছে কাজ পাইয়ে দেওয়ার নাম করে বাংলাদেশী এই তিন ধৃত মহিলাকে  কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল লিংক উইমেন জরিনার। সেখানে এই মহিলাদের দিয়ে কোনো বেআইনি কাজে লাগানো হতো কিনা তা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার ধৃত চার মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। আন্ডার সেকশন ১৪ ফরেনার এক্টে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের এদিন তিনদিনের জেল হরফাজতের নির্দেশ দেয় আদালত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.