ডোভার টেরাসে জুতোর গোডাউনে আগুন
দি নিউজ লায়নঃ মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ গড়িয়াহাট থানা এলাকার একটি জুতোর গোডাউনে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুনের ফুলকি দেখতে পেয়ে খবর দেন থানা ও দমকলে। খবর পেয়ে পৌঁছে যায় দমকলের ৭টি ইঞ্জিন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির ওপরতলার বাসিন্দাদের বের করে আনেন স্থানীয় বাসিন্দারা। গোডাউনের কর্মীরাও বেরিয়ে আসেন।
এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন নেভানোর কাজে নেমে পড়ে দমকল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে৷ আগুন লাগার খবর পেয়ে, রাতেই স্থানীয় রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন,’তিন তলার বাসিন্দাদের আগেই বের করে আনে পাড়ার ছেলেরা। জুতোর গোডাউন বলে আগুন নেভাতে খানিকটা সময় লাগছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।’

Post a Comment