খিদে লাগলেও যেসব খাবার কখনই খাবেন না - The News Lion

খিদে লাগলেও যেসব খাবার কখনই খাবেন না

 


দি নিউজ লায়ন;  খিদে পেলে আমরা হাতের সামনে যা পাই তাই খেতে বসে যাই। কিন্তু এটা কখনোই ঠিক নয়। কারন সাধারণ খাবারও ডেকে আনতে পারে বিপদ। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, ভীষণ খিদের সময় কিছু খাবার গ্রহণ করা একেবারেই অনুচিত। যেমন ধরুন


ঝাল খাবার

দুপুরের খাবার খেতে অনেকেরই কিছুটা দেরি হয়ে যায়। তাই এই সময়ে হাতের কাছে যা পান, তা দিয়েই এই পর্ব সেরে ফেলেন অনেকেই। আর এ ক্ষেত্রে অনেকেই বেছে নেন ঝাল খাবার। কিন্তু এই অভ্যাস ডেকে আনতে পারে বিপত্তি। এটি আপনার হজমের সমস্যা তৈরি করতে পারে। এ ছাড়া খালি পেটে ঝাল খাবার খেলে তা আপনার পাকস্থলির ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে এর সমাধানও রয়েছে। ঝাল খাবার গ্রহণের আগে দুধ কিংবা দই খেতে পারেন। এতে পাকস্থলির ওপর ঝালের প্রভাব কমে যাবে।   


বিস্কুট বা চিপস 

ছোট এক প্যাকেট বিস্কুট বা চিপস বেশিক্ষণ পেটে থাকে না। এগুলোতে থাকা কার্বোহাইড্রেট কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যাবে। ফলে আপনার দ্রুত খিদে পেতে শুরু করবে, যা চলতি পথে আপনাকে বিপদে ফেলতে পারে। সে ক্ষেত্রে খেতে পারেন ২৫০-৩০০ ক্যালরির কোনো খাবার। যেমন—একটি স্যান্ডউইচ বা কেক।


ফল

খালি পেটে ফল খেতে নেই—কথাটি অনেকেই শুনেছেন। একটি আপেল বা কলা খেয়ে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। ফলে আপনার খিদের অনুভূতি দ্রুত ফিরে আসবে। তাই এর সঙ্গে যোগ করে খেতে পারেন প্রোটিনযুক্ত কোনো খাবার। ফলের সঙ্গে খেতে পারেন সামান্য পরিমাণ বাদাম, পিনাট বাটার বা পনির।


কমলালেবু, কফি বা সস

এই সব খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি তৈরি করে। এতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য খালি পেটে কফি পান করা অত্যন্ত ক্ষতিকর।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.