আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতি গ্রেফতার
দি নিউজ লায়নঃ মঙ্গলবার দুটি ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাবরা থানার পুলিশের জালে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতি সহ বেআইনি ভাবে মজুত ২৩০ বোতল মদ। পুলিশ সুত্রে জানা গেছে গোপন সুত্র ধরেই মঙ্গলবার রাতে বামিহাটি এলাকায় হানা দেয় হাবরা থানার পুলিশ। স্থানীয় একটি বিদ্যালয় সংলগ্ন এলাকায় গভীর রাতে এক ব্যাক্তিকে ঘোড়াঘুড়ি করতে দেখে পুলিশের সন্দেহ হয়।
তাকে নিয়ে আসা হয় থানায়। তল্লাশি চালিয়ে ঐ ব্যাক্তির কাছ থেকে একটি পাইপগান সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।এরপরেই রিন্টু ঘোষ নামে ঐ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের বাড়ি হাবরা যশুর দরজিপাড়া এলাকায়।ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্যই সে গভীর রাতে এলাকায় এসেছিলেন।রিন্টুকে জেরা করে আগ্নেয়াস্ত্র বিক্রি চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখছে হাবরা থানার পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার রাতে হাবরার কুমড়ো বাজার সংলগ্ন এলাকায় হানা দিয়ে প্রচুর মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।উদ্ধার হওয়া মদের মধ্যে দেশি এবং বিদেশি মদের বোতল রয়েছে।পুলিশ সুত্রে জানা গেছে ২৩০ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে।বেআইনি ভাবে এই মদ মজুত করা হয়েছিল বলেই জানা গেছে।তবি পুলিশের অভিযানের আগাম খবর পেয়েই পালিয়ে গিয়েছেন মদ বিক্রেতা।

Post a Comment