নগদ টাকা সহ সোনার অলঙ্কার নিয়ে চম্পট দুষ্কৃতি
দি নিউজ লায়ন; বর্ধমান শহরে রবীন্দ্রপল্লী এলাকার একটি বাড়িতে দুসাহসিক চুরি। নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে চলে যায় দুষ্কৃতিরা। বাড়ির মালিকের নাম শ্যামাপ্রসাদ বট্টব্যাল। তিনি জানান, সপরিবারে ৪ তারিখ দিঘা বেড়াতে গিয়েছিলাম। ৬ তারিখ রাতে ফিরে আসি। তারপরই বাড়িতে প্রবেশ করতেই দুঃসাহসিক চুরির ঘটনা জানতে পারি।
বাড়ি ঢুকতে গিয়ে দেখি বাড়িতে মেন দরজার খোলা। তখনই সন্দেহ হয়। তারপরই মূল ঘরে প্রবেশের গেটের তালা ভাঙ্গা, ঘরের দরজার তালা ভাঙ্গা। ঘর গুলি তছনচ হয়ে রয়েছে। আলমারি ভেঙ্গে টাকা গহনা যা ছিল সব নিয়ে চলে গেছে দুষ্কৃতিরা। বাড়িতে কোনো সিসিটিভি ছিল না।
সঙ্গে সঙ্গে বর্ধমান থানার পুলিশকে খবর দি। শ্যামাপ্রসাদবাবু আরো জানান, প্রায় ১৫ ভরি সোনার অলঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, ল্যাপটপ, রুপোর কিছু অলঙ্কার সহ সব মিলিয়ে আট লক্ষ টাকার বেশি জিনিস চুরি গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment