হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু - The News Lion

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু

 


দি নিউজ লায়নঃ  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন শ্রীরেখা বসু সহ  অন্যান্যদের ।  তিনি মেদিনীপুর পৌরসভার ১০ বছরের পৌর প্রধান ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি পৌর প্রধান ছিলেন। এক সময় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। সেইসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর ছিলেন। প্রণব বাবু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। 


তাই শুভেন্দু অধিকারীর সাথে তিনি তৃণমূল দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। বিজেপিতে যোগদান করলেও তিনি কোন মিটিং মিছিল সমাবেশে যাননি এবং বিজেপির পতাকা হাতে তুলে নেননি। হঠাৎ করে কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । রবিবার রাত্রি এগারোটা নাগাদ সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার তার মৃতদেহ মেদিনীপুর শহরে নিয়ে আসা হয় । মেদিনীপুর পৌরসভায় তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় ।সেখানে তাকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি  বিধায়ক অজিত মাইতি ,তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর পৌরসভার প্রশাসক বিধায়ক দিনেন রায়, প্রাক্তন কাউন্সিলর শ্যামল ভকত ও মৌ রায়,সৌমেন খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। 


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলে ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ও কর্মীরা তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত মেদিনীপুর পদ্মাবতী শ্মশানঘাটে উপস্থিত ছিলেন ।প্রণব বসুর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। মেদিনীপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ড থেকে তিনি একাধিক বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।



প্রথম জীবনে কংগ্রেস করতেন । কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে তিনি ১০ বছর  মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান ছিলেন। মাত্র কিছুদিন আগে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন ।জীবনে মাত্র একবার পৌরসভার ভোটে হেরে গিয়েছিলেন। বাকি সব সময় যতবার তিনি ভোটে দাঁড়িয়েছেন সব সময় তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। তাই তার মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে আসে মেদিনীপুর শহরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.